Bardhaman | ঝাড়খণ্ডের বাঙালি সুন্দরীকে ব্যবহার করে ‘হানিট্র্যাপ’! রাজনৈতিক নেতাদের ফাঁসাতে তৎপর জঙ্গি হামিম

Friday, July 31 2026, 4:56 pm
Bardhaman | ঝাড়খণ্ডের বাঙালি সুন্দরীকে ব্যবহার করে ‘হানিট্র্যাপ’! রাজনৈতিক নেতাদের ফাঁসাতে তৎপর জঙ্গি হামিম
highlightKey Highlights

হামিমের ‘হানিট্র্যাপ’ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এল তাঁদের। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের এক বাঙালি সুন্দরীকে নিজের কাজে লাগিয়ে বাংলার রাজনৈতিক নেতাদের ফাঁদের ফেলার প্রয়াস চালিয়েছিল হামিম।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর নজর রাখার পাশাপাশি বাংলার রাজনৈতিক নেতাদের ফাঁদের ফেলার প্রয়াসও চালিয়েছিল হামিম। ধৃত জইশ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য হাতে পেলো রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। হামিমকে ম্যারাথন জেরা করে জানা গিয়েছে, বাংলার রাজনীতিকদের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের জন্য ঝাড়খণ্ডের এক বাঙালি তরুণীকে ‘হানিট্র্যাপ’ হিসেবে ব্যবহার করেছিল সে। অর্পিতা সরকার নামে ওই তরুণী ঝাড়খণ্ডের বারহাওড় এলাকার বাসিন্দা। সূত্রের খবর, বিভিন্ন প্রভাবশালী নেতাদের সঙ্গে অর্পিতার পরিচয় করিয়ে দিয়েছিল সে। তার মাধ্যমেই তাঁদের যাবতীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতো হামিম। সেই তথ্যের ওপর ভিত্তি করে হামলার ব্লুপ্রিন্ট ছকত তাঁরা। তরুণীর সঙ্গে হামিমের হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করে হামিমের গোটা নেটওয়ার্ক জানার চেষ্টা করছে তদন্তকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File