Bardhaman | কুকুরে মুখ দিয়েছে স্কুলের খিচুড়ি ও ডিমে! কাটোয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অসুস্থ একাধিক শিশু
Sunday, November 15 2026, 6:01 pm

Key Highlightsশুধু খাবার বিতরণই নয়, সেই খাবার খেয়ে বেশ কয়েকজন শিশু ও গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি।
কুকুরে মুখ দেওয়া খিচুড়ি ও ডিম বিলি করা হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেই খাবার খেয়েই অসুস্থ হলো বেশ কয়েকজন শিশু ও গ্রামবাসী। শনিবার এই ঘটনাটি ঘটেছে কাটোয়ার মালঞ্চ গ্রামে। রাঁধুনি শম্পা ঘোষের দাবি, কুকুরে মুখ দেওয়া খাবার শিশুদের দিতে আপত্তি জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই আপত্তি উপেক্ষা করেই খাবার বিতরণ করা হয়। এরপরই বমি, পেটব্যথা ও পায়খানার সমস্যা দেখা দিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। রবিবার এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরস্বতী মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। অভিযুক্ত কর্মীকে ওই কেন্দ্র থেকে সরানোর দাবি উঠেছে। অসুস্থদের চিকিৎসা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।
- Related topics -
- রাজ্য
- বর্ধমান
- পশ্চিম বর্ধমান
- পূর্ব বর্ধমান
- মিড ডে মিল
- স্কুল


