Bar Council of India | স্নাতকদের আইনজীবীর স্বীকৃতি দিতে চাননি! ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ বার কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধেই!
Saturday, August 22 2026, 4:30 pm

Key Highlightsস্বজনপোষণ, একাধিপত্যের মতো অভিযোগও রয়েছে মননের বিরুদ্ধে। তাঁর ইস্তফা চাইছেন বার কাউন্সিলেরই কো-চেয়ারম্যান তথা প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি।
দেশের বার কাউন্সিলে বড়োসড়ো দুর্নীতির অভিযোগ। অভিযোগের তীর খোদ চেয়ারম্যান মনন কুমার মিশ্রর বিরুদ্ধে। অভিযোগ করেছেন বার কাউন্সিলেরই কো-চেয়ারম্যান তথা প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি। মনন কুমার মিশ্রকে লেখা একটি ছ’পাতার চিঠিতে সদাশিব রেড্ডির অভিযোগ, মনন মিশ্র ইচ্ছাকৃতভাবে বার কাউন্সিলের পুরনো ট্রাস্ট থেকে আইনজীবীদের দেওয়া ১৫০ কোটির তহবিল নিজের নামে রেজিস্ট্রি করা অন্য একটি ট্রাস্টে স্থানান্তরিত করেছেন। অভিযোগ, কাউন্সিলের কোনও সদস্যকেই ওই ট্রাস্টের ব্যাপারে কিছু জানানো হয়নি। অবিলম্বে মনন মিশ্রের ইস্তফা চাইছেন তিনি। উল্লেখ্য, কদিন আগেই হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের ২০২৬ সালের কোনও স্নাতককেই কোনও রাজ্যের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত না করার নির্দেশ দিয়েছিলেন মনন। এর জেরে বিতর্ক শুরু হয়।


