Bansdroni | বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, সাতসকালে দরজা ভেঙে উদ্ধার ঝুলন্ত দেহ

Thursday, November 26 2026, 7:01 am
Bansdroni | বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, সাতসকালে দরজা ভেঙে উদ্ধার ঝুলন্ত দেহ
highlightKey Highlights

ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর সহকর্মীরা।


বৃহস্পতিবার সাতসকালে বাঁশদ্রোণী থানার ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর দেহ। ব্যারাকের দোতলার একটি ঘর থেকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁর সহকর্মীরা। মৃতের নাম সঞ্জয় হালদার (৪০)। তিনি পুলিশের ড্রাইভার পদে কর্মরত ছিলেন। রোজকার মতো বুধবার রাতেও ব্যারাকেই ছিলেন সঞ্জয়। অন্যান্য সহকর্মীরা রাতে কাজে বেরিয়ে যেতেই ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন সঞ্জয়। সকালে সহকর্মীরা দরজা ধাক্কাধাক্কি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্তারা। কর্মস্থলের ভিতরে এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে সহকর্মীদের একাংশের মধ্যে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File