Bankura | ভোটের আগেই চাঞ্চল্য, জঙ্গি সন্দেহে তেলেঙ্গানা পুলিশের হাতে গ্রেপ্তার বাঁকুড়ার যুবক

Friday, March 27 2026, 4:05 pm
Bankura | ভোটের আগেই চাঞ্চল্য, জঙ্গি সন্দেহে তেলেঙ্গানা পুলিশের হাতে গ্রেপ্তার বাঁকুড়ার যুবক
highlightKey Highlights

বাঁকুড়ার খাতড়া এলাকায় তেলেঙ্গানা পুলিশের এসটিএফ অভিযান চালায়। তাতেই ধরা পড়ে মীর আসিফ আলি নামে এক যুবক।


বাঁকুড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক যুবক। সূত্রের খবর, দু’দিন আগে বাঁকুড়ার খাতড়া এলাকায় অভিযান চালায় তেলেঙ্গানা পুলিশের এসটিএফ বাহিনী। এই অভিযানে স্থানীয় পুলিশের সহযোগিতায় মীর আসিফ আলি নামে বছর কুড়ির যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ISO আল কায়দার সঙ্গে যুক্ত থেকে বাংলায় মডিউল তৈরির অভিযোগ রয়েছে। ধৃত তিন জঙ্গির মোবাইল ফোন ঘেঁটে মীরের ব্যাপারে জানতে পারেন তদন্তকারীরা। মীরকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File