CPM leader | সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সিপিএম নেতা! অ্যাকাউন্ট থেকে উদ্ধার কোটি কোটি টাকা

Sunday, November 22 2026, 3:09 pm
CPM leader | সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সিপিএম নেতা! অ্যাকাউন্ট থেকে উদ্ধার কোটি কোটি টাকা
highlightKey Highlights

সম্প্রতি একাধিক সাইবার প্রতারণার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন ওই সিপিএম নেতার অ্যাকাউন্টে দেশের কমবেশি ২৫৩ টি সাইবার প্রতারণার অর্থের লেনদেন হয়েছে।


লক্ষ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে সিপিএম নেতা আলোক মিদ্যাকে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ। জয়পুরের সিপিএমের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও প্রাক্তন এসএফআইয়ের লোকাল কমিটির সাধারণ সম্পাদক জয়পুর ব্লকের প্রভাবশালী সিপিএম নেতা হিসেবে পরিচিত। অভিযোগ, ভুয়ো সংস্থার পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিজ়নেস গোল্ড অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা জমা করতেন অলোক। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২৫২টি সাইবার প্রতারণার টাকা ওই অ্যাকাউন্টে জমা পড়েছে। যার মোট মূল্য প্রায় কোটি টাকারও বেশি। উল্লেখ্য, প্রাক্তন এসএফআইয়ের লোকাল কমিটির সাধারণ সম্পাদক সহ ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত জয়পুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হন। সিপিএম নেতার গ্রেপ্তারির পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File