Bank Strike | স্থগিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট, সোম থেকে বুধ মিলবে স্বাভাবিক পরিষেবা, শেষ মুহূর্তে হঠাৎ কীভাবে বদলাল সিদ্ধান্ত?
Monday, September 28 2026, 3:08 am

Key Highlightsআজ, ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবিত তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।
সাধারণ গ্রাহকদের জন্য বড় স্বস্তি। আজ, ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবিত তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে দীর্ঘ আলোচনার পর ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সোম থেকে বুধবার পর্যন্ত ব্যাঙ্কের কাজ স্বাভাবিক থাকবে এবং গ্রাহকরা লেনদেনে কোনো সমস্যায় পড়বেন না। ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে ৫ দিন কাজ এবং পারফরম্যান্স-ভিত্তিক ইনসেনটিভের দাবিগুলি পর্যালোচনা করতে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠনে IBA সম্মত হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে এই পর্যালোচনার অর্থ এই নয় যে অবিলম্বে সমস্ত শনিবার ছুটি ঘোষণা করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ব্যাঙ্ক
- ধর্মঘট
- ব্যাঙ্ক ধর্মঘট


