Bank Strike | অনির্দিষ্টকালের জন্যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! দেশজুড়ে সমস্যায় পড়বেন গ্রাহকরা
Thursday, September 3 2026, 4:26 am

Key Highlightsআগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ব্যাঙ্ক ধর্মঘটের জেরে চরম সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।
ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। ব্যাঙ্ক ইউনিয়ন সূত্রে খবর, আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট করা হবে। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরও ব্যাঙ্ক ধর্মঘট থাকবে। দাবি না মানা হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ার কথা জানানো হয়েছে। UFBU-এর অধীনে দেশের ৯০ শতাংশ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক ও কো-অপারেটিভ ব্যাঙ্ক রয়েছে। ফলে চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা। UFBU-র অন্যতম দাবি হল, সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা থাকবে, দুইদিন ছুটি থাকবে। দিতে হবে পর্যাপ্ত ইনসেনটিভ।
- Related topics -
- দেশ
- বাণিজ্য
- এসবিআই
- ব্যাঙ্ক
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- ব্যাঙ্ক ধর্মঘট
- ধর্মঘট
- ভারত


