Bank Strike 2026 | পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের
Sunday, September 20 2026, 7:05 am

Key Highlightsইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফে দীর্ঘদিন ধরেই সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের জন্য সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের দাবি জানিয়ে আসছে।
ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের। সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের জন্য সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ধর্মঘট ডাকা হচ্ছে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর শনিবার ও রবিবার ছুটি থাকায় মোট পাঁচদিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে। ফলে ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের। তবে ATM ও অনলাইন ব্যাংকিং চালু থাকবে। আগামী সোমবার, ২১ সেপ্টেম্বর সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের প্রধানদের এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও নাবার্ডকে বৈঠকে ডেকেছে অর্থ মন্ত্রক। বৈঠকের আগেই ধর্মঘটের ডাক ব্যাঙ্ক ইউনিয়নের।
- Related topics -
- দেশ
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- ব্যাঙ্ক
- ধর্মঘট
- ব্যাঙ্ক ধর্মঘট
- ভারত


