Singer Noble Arrested | জামিনের শর্ত ভঙ্গের অভিযোগ, পদ্মাপাড়ের বাংলাদেশে ফের গ্রেপ্তার গায়ক নোবেল
Thursday, April 2 2026, 1:36 pm

Key Highlightsনির্যাতিতার দাবি, জোর করে তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়। সেই মামলায় গত ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ।
স্ত্রীকে অত্যাচার, পরকীয়াতেও নাম জড়িয়েছিল দুই বাংলার পরিচিত শিল্পী মইনুল আহসান নোবেলের। জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের গ্রেপ্তার হলেন শিল্পী। গত বছর এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করার অভিযোগ। ফেব্রুয়ারিতেই নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। জেনে মুক্ত হওয়ার পরেই ফের গ্রেপ্তার করা হয়েছে তাকে। জামিনের শর্ত দেওয়া ছিল, বিয়ে করতে হবে অভিযোগকারিণীকে। পাশাপাশি তাঁর টাকাও ফেরত দিতে হবে। কিন্তু মুক্তি পাওয়ার পর সেই শর্ত পূরণ করেননি গায়ক।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ পুলিশ
- গ্রেফতার
- নির্যাতন
- গায়ক


