Hakimpur Border | রাজ্যে হোল্ডিং সেন্টার চালু হতেই দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে ভিড় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের!

Tuesday, May 26 2026, 9:11 am
Hakimpur Border | রাজ্যে হোল্ডিং সেন্টার চালু হতেই দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে ভিড় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের!
highlightKey Highlights

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখা গেলো বহু বাংলাদেশি নাগরিককে জড়ো হতে।


রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখা গেলো বহু বাংলাদেশি নাগরিককে জড়ো হতে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে আসা এই অবৈধবাসীরা এবার বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছেন। সীমান্তে উপস্থিত মানুষের সংখ্যা শতাধিক। অভিযোগ, এঁদের অনেকেই দীর্ঘদিন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। সাম্প্রতিক কড়াকড়ি ও নজরদারির জেরে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File