Bangladesh | গোপালগঞ্জ থানায় লাগলো আগুন, আটক কর্মীদের মুক্ত করলো সাধারণ মানুষ

Wednesday, November 18 2026, 7:30 am
Bangladesh | গোপালগঞ্জ থানায় লাগলো আগুন, আটক কর্মীদের মুক্ত করলো সাধারণ মানুষ
highlightKey Highlights

মঙ্গলবার প্রশাসন ধরপাকড়ে প্রতিবাদ দমন করতে গেলে লাঠি, গ্যাস, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে সাধারণ মানুষ থানা জ্বালিয়ে আটক কর্মীদের মুক্ত করে এনেছেন।


বৃহস্পতিবার বাংলাদেশ জুড়ে শাটডাউন-এর ডাক দিয়েছে নিষিদ্ধ দল আওয়ামি লিগ। সোম ও মঙ্গলবার গোপালগঞ্জে ধর্মঘট পরিস্থিতি চরমে উঠলো। মঙ্গলবার প্রশাসন ধরপাকড়ে প্রতিবাদ দমন করতে গেলে লাঠি, গ্যাস, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে সাধারণ মানুষ থানা জ্বালিয়ে আটক কর্মীদের মুক্ত করে এনেছেন। মঙ্গলবার থেকে আওয়ামি কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘাত শুরু হয় পুলিশের। অভিযোগ, পুলিশ কর্মীদের ধরপাকড় ও নির্যাতন শুরু করে সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা করা হয়, ছাত্রলিগের এক দল কর্মীকে ধরে থানায় আনা হয়েছে। এরপরই জনতা থানা ঘেরাও করে ধৃত কর্মীদের বার করে আনে। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। থানাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে পোশাক কর্মীদের বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন আনসার (হোমগার্ড) মোতায়েন করেছে সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File