Bangladesh-China | চিনের ২০টি J-10CE যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশের নতুন তারেক রহমান প্রশাসন!

Friday, August 28 2026, 7:36 am
Bangladesh-China | চিনের ২০টি J-10CE যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশের নতুন তারেক রহমান প্রশাসন!
highlightKey Highlights

চিন থেকে ২০টি আধুনিক J-10CE যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নতুন তারেক রহমান প্রশাসন।


চিন থেকে ২০টি আধুনিক J-10CE যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নতুন তারেক রহমান প্রশাসন। প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে 'ফোর্সেস গোল ২০৩০' প্রকল্পের অধীনে প্রায় ২৩০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৮,৩১৪ কোটি টাকা) খরচ করে এই বিশাল সামরিক চুক্তি করতে চলেছে ঢাকা। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, চিনের তৈরি এই যুদ্ধবিমানের পারফরম্যান্স অত্যন্ত উন্নত হওয়ায় বায়ুপেটকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন সফরের পরই এই আলোচনা চূড়ান্ত রূপ পায়। চিনের সঙ্গে সামরিক অংশীদারিত্ব বৃদ্ধি পাওয়ায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তরজা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File