Bangladesh-Adani | বকেয়া ও জ্বালানি সংকটের মাঝেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমাল আদানি, চড়ছে সংকটের পারদ!
Thursday, September 3 2026, 4:57 pm

Key Highlightsবিদ্যুৎ বকেয়া ও জ্বালানি সংকটের মাঝেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমিয়েছে ভারতের আদানি গ্রুপ।
বিদ্যুৎ বকেয়া ও জ্বালানি সংকটের মাঝেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমিয়েছে ভারতের আদানি গ্রুপ। গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহে পরিবহনজনিত সমস্যার কারণে দিনের বেলা উৎপাদন সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। চাহিদা ও যোগানের বড় ফারাক তৈরি হওয়ায় চরম বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে প্রতিবেশী দেশ। এর পাশাপাশি নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের কারণে সেখান থেকেও বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে ভারত থেকে আমদানি করা ১৪ টাকা প্রতি ইউনিটের বিদ্যুতের বদলে চীন থেকে ইউনিট প্রতি ২৫ টাকা চড়া দামে বিদ্যুৎ কেনার তোড়জোর শুরু করেছে বাংলাদেশ সরকার। তবে সেপ্টেম্বর থেকে আবহাওয়া স্বাভাবিক হলে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- আদানি
- বিদ্যুৎ
- বিদ্যুৎ প্রকল্প


