Bangladesh | তারেক রহমানের অভ্যর্থনা মহড়া বাতিল! ভারত সফরে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী?

Friday, August 21 2026, 1:57 pm
Bangladesh | তারেক রহমানের অভ্যর্থনা মহড়া বাতিল! ভারত সফরে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী?
highlightKey Highlights

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে এর আগে মহড়ার নির্দেশ দিয়েছিল রাষ্ট্রপতি ভবন। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে তা বাতিল করা হয়েছে।


ভারতের সঙ্গে সমস্ত তিক্ততা সরিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে এই সপ্তাহে নয়াদিল্লি সফরে আসার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। ২১ থেকে ২৫ আগস্টের মধ্যে সফরের সম্ভাবনা ছিল। তাঁকে অভ্যর্থনা জানাতে এর আগে মহড়ার নির্দেশ দিয়েছিল রাষ্ট্রপতি ভবন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘শনিবারের গার্ড সেরেমনি অনুষ্ঠান হচ্ছে না। ২১ আগস্ট যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তা বাতিল করা হচ্ছে।’ কূটনৈতিক মহলের আনুমান, যাবতীয় জল্পনা শেষে এই ঘটনায় স্পষ্ট যে ভারত সফরে আসছেন না তারেক রহমান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File