Bangladesh | ডিসেম্বরে ফিরবেন হাসিনা, তাঁর আগেই প্রকাশ্যে মিটিং-মিছিল আন্দোলন আওয়ামি নেতা-কর্মীদের! পিরোজপুরে মৃত ১
Wednesday, November 18 2026, 5:03 pm

Key Highlightsযে কোনও মূল্যে ডিসেম্বরেই দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে অগ্নিগর্ভ বাংলাদেশ।
ডিসেম্বরেই দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অগ্নিগর্ভ। সেদেশে আওয়ামী লীগ নেতাদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলার পরিস্থিতি দেখভালের জন্য। সূত্রের খবর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। থানায় হামলার কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। এক বাসযাত্রীর মৃত্যুর খবরও এসেছে। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী জানান, টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ার নিজ বাড়ি-সহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারেক।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- ঢাকা
- তারেক রহমান


