Bangladesh | জ্বালানি সংকটের জের, রুশ তেল শোধনে ফের ভারতের শরণাপন্ন বাংলাদেশ
Sunday, April 12 2026, 2:27 pm

Key Highlightsজানা গিয়েছে, রাশিয়ার থেকে তেল কিনে ভারতে পরিশোধন করবে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার জন্য এমনই পরিকল্পনা করছে বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট তৈরী হয়েছে সারা বিশ্বে। এই পরিস্থিতিতে ফের ভারতের দ্বারস্থ বাংলাদেশ। সূত্রের খবর, ভারতের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করতে পারে বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে রাশিয়া থেকে তেল কিনে ভারতে পরিশোধন করা হবে। পরে পরিশোধিত জ্বালানি বাংলাদেশ ভারতের থেকে আমদানি করবে। আমদানি এবং রপ্তানির খরচ বহন করবে বাংলাদেশই। উল্লেখ্য, বাংলাদেশের একটিমাত্র পরিশোধানাগার রয়েছে। সেখানে রাশিয়ার ভারী ক্রুড ওয়েল সেখানে সহজে পরিশোধন করা যায় না। তাই এই ব্যবস্থা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- বাংলাদেশ
- নরেন্দ্র মোদি
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- রাশিয়া
- অপরিশোধিত তেল
- তেলের দাম
- তারেক রহমান


