Bangladesh | বাংলাদেশে মানববন্ধনের ডাক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের, প্রধানমন্ত্রী তারেককে আর্জি সংখ্যালঘু নেতাদের

Saturday, March 14 2026, 4:20 am
Bangladesh | বাংলাদেশে মানববন্ধনের ডাক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের, প্রধানমন্ত্রী তারেককে আর্জি সংখ্যালঘু নেতাদের
highlightKey Highlights

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলি যৌথ ভাবে এই মানববন্ধনের আয়োজন করে।


বদলের বাংলাদেশে নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের শান্তিশৃঙ্খলা ফেরানোর কাজে মনোযোগী হতে বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়। ঢাকার মানববন্ধনে নেতারা বলেছেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন, বসে থাকার সময় নেই, যুদ্ধে নামতে হবে। আমরা প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন সব জায়গায় দেখতে চাই।' দ্রুত সংখ্যালঘুদের ওপর অত্যাচারে অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File