Bangladesh | ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ‘ককটেল বিস্ফোরণ’! চাঞ্চল্য বাংলাদেশে

Wednesday, September 16 2026, 4:30 am
Bangladesh | ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ‘ককটেল বিস্ফোরণ’! চাঞ্চল্য বাংলাদেশে
highlightKey Highlights

মঙ্গলবার রাতে ওই এলাকায় পর পর তিনটি ‘ককটেল বিস্ফোরণ’ হয়। তবে কারা কেন এই বিস্ফোরণ ঘটায় তা জানা যায়নি।


একের পর এক বিস্ফোরণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায়। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে বোমা বিস্ফোরণ হয়। ঐদিনই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সূত্রের খবর, জগন্নাথ হলের সামনে দু'টি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি বিস্ফোরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানিয়েছেন, কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের সামনে সিসি ক্যামেরার ফুটেজে দু'জনকে গেটের সামনে বোমা ছুড়ে পালিয়ে যেতে দেখা গিয়েছে। ফুটেজ দেখে ওই দু'জনকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File