Bangladesh | গোপালগঞ্জে আর্থিক বরাদ্দ বন্ধ তারেকের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেন চলাচল! অশান্ত বাংলাদেশ

Friday, November 27 2026, 8:02 am
Bangladesh | গোপালগঞ্জে আর্থিক বরাদ্দ বন্ধ তারেকের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেন চলাচল! অশান্ত বাংলাদেশ
highlightKey Highlights

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোপালগঞ্জ। গত ১৫ নভেম্বর আওয়ামী লীগের কয়েকশো সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।


শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে হাসিনার (Sheikh Hasina) নিজের জেলা গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বিএনপি সরকারের সিদ্ধান্তে জেলার স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির জন্য আর্থিক বরাদ্দ বন্ধ রাখা হয়েছে, বন্ধ সমস্ত সরকারি পরিষেবাও। গত ১৫ নভেম্বর বিক্ষোভের সময় সহিংসতার কারণে সরকারের এই পদক্ষেপ। গোপালগঞ্জে বন্ধ ট্রেন চলাচল, আগুনে পুড়ে যাওয়া দু’টি থানার কাজকর্মও এখনও স্বাভাবিক হয়নি। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। খুলনা এবং ঢাকাতেও একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File