Bangladesh | ভাঙচুর ঢাকার নামকরা রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য়, অভিযোগের তীর কলেজ পড়ুয়াদের দিকে!

Friday, November 13 2026, 5:10 pm
Bangladesh | ভাঙচুর ঢাকার নামকরা রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য়, অভিযোগের তীর কলেজ পড়ুয়াদের দিকে!
highlightKey Highlights

ভাঙচুর চলল ঢাকার নামকরা রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য়। অভিযোগ, হামলাকারীরা কলেজ পড়ুয়া।


মহাখালি এলাকার বিখ্যাত রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই ভিড়ের মধ্যেই কয়েক জন যুবক উন্মত্তের মতো ভাঙচুর চালায় রেস্তোরাঁয়। কয়েক পুলিশকর্মী তাঁদের আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। শুক্রবার স্থানীয় বনানী থানার ওসি মহম্মদ সালাউদ্দিন বলেন, ‘খাবার অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতি হয়। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভিতরে ভাঙচুর চালান।’ এই ঘটনায় এখনও অবধি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার রুহুল কবীর খান বলেন, ‘আইনত পদক্ষেপ করা হবে। ফুটেজ আছে, আমরা খুঁজে বের করার কাজ করছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File