Bangladesh | হাসিনা প্রত্যাবর্তনের প্রাক্কালে ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন নাহিদ ইসলাম, একমত তারেকও?

Key Highlightsভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নাহিদ ইসলাম। একইসঙ্গে হাসিনা নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন। নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও হাসিনার এই ঘোষণায় আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে পদ্মাপাড়ে। দেশের বিভিন্ন প্রান্তে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলেন ছাত্রদল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র নেতা নাহিদ ইসলাম। তারপরই ভারতের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেলো ওই ছাত্রনেতাকে। এদিন নাহিদ বলেন, “ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে। একটি গোষ্ঠীকে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। আমাদের লড়াই এখন আর আওয়ামি লিগের বিরুদ্ধে নয়, বরং এটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ৫ আগস্টই আমরা আওয়ামী লীগকে পরাজিত করেছি।” তিনি আরও বলেন, “ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- তারেক রহমান
- শেখ হাসিনা


