Bangladesh | বাংলাদেশের সংসদ ভবনের সামনে ছিনতাই! রিকশা থেকে পড়ে মৃত শিক্ষিকা!
Saturday, August 29 2026, 4:11 pm

Key Highlightsসংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ওই শিক্ষিকা রিকশা করে যাচ্ছিলেন। সেই সময়ে মোটরবাইক নিয়ে এসে ছিনতাইকারী হামলা করে।
পদ্মাপাড়ে ছিনতাইবাজের হাতে মৃত্যু হলো স্কুলশিক্ষিকার। বাংলাদেশের সংসদ ভবনের সামনে ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল সাড়ে ছ’টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে দিয়ে রিকশা করে যাচ্ছিলেন রনজিনা পারভীন (৫৫)। অভিযোগ, সেইসময় মোটরবাইকে করে এসে শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয় ছিনতাইবাজরা। সেসময় প্রধান শিক্ষিকা রিকশা থেকে নিচে পড়ে যান। তাঁর মাথা ফেটে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, তিনি বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- মৃত্যু
- এক্সিডেন্ট
- ছিনতাই
- চুরি


