Bangladesh | ‘ডিসেম্বরে শীত আসবে, আর কেউ আসবে না।’, হাসিনার প্রত্যাবর্তনের প্রাক্কালে দাবি ঢাকার

Friday, November 27 2026, 5:04 am
Bangladesh | ‘ডিসেম্বরে শীত আসবে, আর কেউ আসবে না।’, হাসিনার প্রত্যাবর্তনের প্রাক্কালে দাবি ঢাকার
highlightKey Highlights

শেখ হাসিনাকে ‘অপরাধী’, ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে হুমায়ুন বলেন, ‘বন্দি প্রত্যর্পণ আইনেই আমরা তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে আসব।’


বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনার দেশে ফেরা এবং তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের আবেদন— এই দু’টিকে পৃথক ভাবে দেখে নয়াদিল্লি। বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘অপরাধী’, ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, ‘ডিসেম্বরে শীত আসবে, আর কেউ আসবে না। বন্ধি প্রত্যার্পণ আইনেই আমরা তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে আসব।’ বাংলাদেশের প্রতিমন্ত্রীর বক্তব্য, ‘ভারতও উপলব্ধি করছে, এক জন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলি কী!’ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ দিন বলেন, ‘অন্য ভাবে নয়, শুধুমাত্র বন্দি প্রত্যর্পণ আইনেই গণহত্যায় দোষী সাব্যস্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাবে সরকার।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File