Bangladesh | শেখ হাসিনার প্রত্যর্পণ হলেও ‘মৃত্যুদণ্ডের পুনর্বিচার হবে না’, ভারতের প্রস্তাব নাকচ করলো বাংলাদেশ

Key Highlightsবাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়ে দিলেন, “মৃত্যুদণ্ডের রায়ে বিরুদ্ধে পুনর্বিচারের কোনও আইনি সুযোগ নেই।”
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত-বাংলাদেশের পারস্পরিক টানাপোড়েন ফের প্রকাশ্যে এলো। হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশকে দুটি শর্ত দিয়েছিল ভারত। যার মধ্যে প্রধান ছিল, মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিচার। যদিও এদিন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়ে দিলেন, “মৃত্যুদণ্ডের রায়ে বিরুদ্ধে পুনর্বিচারের কোনও আইনি সুযোগ নেই।” ভারতের শর্তকে 'উদ্ভট' বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি হাসিনার দেশত্যাগের পর 'ক্যাঙ্গারু কোর্টে' বিচার হয়, যেখানে তার আইনজীবীও ছিল না। রবিবার আমিনুল ইসলাম বলেন, “ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের বিধান বাতিল করে বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার কোনও আইনি সুযোগ নেই। ভারতের দাবি উদ্ভট। এটা আমরা প্রত্যাখ্যান করছি।” আইনজীবী আরও বলেন, “শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। ফলে, যখন বিচার প্রক্রিয়া চলছিল তখন ভারত কেন পরামর্শ দিল না বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য?”
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ পুলিশ
- ভারত-বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- শেখ হাসিনা


