Bangladesh | তারেক জমানায় বিএনপির ছাত্রদলের উপরে হামলা চালানোর অভিযোগ! কাঠগড়ায় ‘ভারতবিদ্বেষী’ সারজিস

Friday, July 31 2026, 3:26 pm
Bangladesh | তারেক জমানায় বিএনপির ছাত্রদলের উপরে হামলা চালানোর অভিযোগ! কাঠগড়ায় ‘ভারতবিদ্বেষী’ সারজিস
highlightKey Highlights

বিএনপির ছাত্রদলের উপরে হামলা চালানোর অভিযোগ এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, সারজিস আলমদের মতো নেতাদের বিরুদ্ধে।


পদ্মাপাড়ের বাংলাদেশে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে তারেক রহমানের দল। তারেক জমানায় ফের অশান্ত প্রতিবেশী দেশ। বুধবার রাতে শ্রীমঙ্গল জেলায় বিএনপির ছাত্রদলের বিরুদ্ধে মামলা করেছিলেন এনসিপি নেতারা। কনভয়ে হামলা ও জখম করার অভিযোগ তোলা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ ইকবাল হোসেন রুকন লিখিত অভিযোগ দাখিল করেন। ছাত্রদল হবিগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-সহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যার চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে ভারতবিদ্বেষী বলে পরিচিত নাসিরুদ্দিন পাটোয়ারি, সারজিস আলম সহ আরও অনেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File