Bangladesh | ওসমান হাদির হত্যাকাণ্ডে নয়া মোড়, তদন্তভার হাতে নিলো NIA

Sunday, March 22 2026, 3:21 pm
Bangladesh | ওসমান হাদির হত্যাকাণ্ডে নয়া মোড়, তদন্তভার হাতে নিলো NIA
highlightKey Highlights

এক বিশেষ NIA আদালতে ফয়সাল এবং আলমগীরকে জেলে গিয়ে জেরা (Jail Interrogation) করার অনুমতি চায় NIA।


জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদির হত্যার অভিযোগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর (STF) হাতে গ্রেপ্তার হয়েছিল দুই মূল অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেন। এই মামলার তদন্তভার হাতে নিলো জাতীয় তদন্ত সংস্থা বা NIA। ফয়সাল এবং আলমগীরকে জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়েছে NIA। তদন্তের স্বার্থে বিচারক ধৃতদের বিরুদ্ধে অত্যন্ত কড়া আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) অ্যাক্ট বা UAPA-র ১৬ এবং ১৮ নম্বর ধারা যুক্ত করার আবেদনও মঞ্জুর করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File