Bangladesh | দাম বাড়ছে চাল-চিনির, মূল্যবৃদ্ধির জেরে বাংলাদেশে ১০০০ টাকার নোট বাতিলের পথে প্রশাসন
Wednesday, September 23 2026, 3:10 am

Key Highlightsদেশের অর্থনীতিকে ‘বাঁচাতে’ এবং দুর্নীতি প্রতিরোধ করতে ১ হাজার টাকার নোট বাতিলের পথে ঢাকা!
চাল থেকে চিনি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য পদ্মাপাড়ের বাংলাদেশে! এবার দেশের অর্থনীতিকে ‘বাঁচাতে’ এবং দুর্নীতি প্রতিরোধ করতে ১ হাজার টাকার নোট বাতিলের পথে ঢাকা। সম্প্রতি তারেক রহমানের সরকারকে একটি নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ মাহমুদুল হাসান। তাতে লেখা আছে, নিয়ম অনুযায়ী, নতুন টাকা ছাপানোর ক্ষেত্রে অবশ্যই সমপরিমাণ স্বর্ণ, রৌপ্য অথবা নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রার (যেমন : ডলার, ইউরো, আরএমবি) রিজার্ভ বজায় রাখা বাধ্যতামূলক। এই নিয়মের তোয়াক্কা না করে বাংলাদেশ ব্যাংক কোনও ধরনের রিজার্ভ ছাড়াই ক্রমাগত টাকা ছাপাচ্ছে। এর জেরে বাজারে লাগামছাড়াভাবে বাড়ছে মুদ্রাস্ফীতি। ভুগছে সাধারণ মানুষ।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- তারেক রহমান
- নোট বাতিল
- মূল্যবৃদ্ধি


