Bangladesh | কুষ্টিয়ায় অশান্তি, আহত জামাতের পাঁচ নেতা-কর্মী! গোপালগঞ্জে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা

Thursday, November 26 2026, 2:55 pm
Bangladesh | কুষ্টিয়ায় অশান্তি, আহত জামাতের পাঁচ নেতা-কর্মী! গোপালগঞ্জে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা
highlightKey Highlights

মার খাচ্ছে দাপুটে জামাত নেতারা। কুষ্টিয়ায় জামাতে ইসলামের এক নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা হয়ছে।


বদলের বাংলাদেশে অশান্তি। প্রত্যাবর্তনের ঘোষণা করেছেন শেখ হাসিনা। খবর চাউর হতেই বাংলাদেশে প্রকাশ্যে মিছিল করছে আওয়ামি লিগের নেতা-কর্মীরা। সম্প্রতি কুষ্টিয়ায় জামাতে ইসলামের এক নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ নেতা-কর্মী। হামলার সঙ্গে স্থানীয় বিএনপির সদস্যদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার মধ্যে মোবাইল ব্যাংকিং পরিষেবা বন্ধ রয়েছে। জেলার দু’টি থানা ও রেল যোগাযোগ বন্ধ পর বুধবার রাত থেকে বিকাশ, নগদ, রকেট, উপায়-সহ বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার লেনদেন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File