Bangladesh | ‘শাহজালালের বাংলায় হিন্দুত্ববাদের ঠাঁই নাই’, স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে! বাংলাদেশে অশান্তির সম্ভাবনা

Friday, October 16 2026, 4:00 am
Bangladesh | ‘শাহজালালের বাংলায় হিন্দুত্ববাদের ঠাঁই নাই’, স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে! বাংলাদেশে অশান্তির সম্ভাবনা
highlightKey Highlights

পুরানো ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রের বিরুদ্ধে দুর্গাপুজোর আগে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির অভিযোগ উঠেছে।


পদ্মাপাড়ের বাংলাদেশে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক অশান্তির আঁচ। গত সোমবার রাতে ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কিছু ছাত্র ক্যাম্পাসে ‘গোরু-খিচুড়ির উৎসব’ আয়োজন করেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন হিন্দু ধর্মাবলম্বী ছাত্ররা। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব ধরনের পশু হত্যা নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞা জারির পরে পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নেতৃত্বে মিছিলে পড়ুয়াদের স্লোগান ছিল— ‘শাহজালালের বাংলায় হিন্দুত্ববাদের ঠাঁই নাই’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’। অভিযোগ, দুর্গাপুজোর আগে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির অভিযোগ পেয়েও প্রশাসন এই ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File