Bangladesh | মাঝ আকাশে এয়ার অ্যাম্বুল্যান্সের দরজা খুলে বিপত্তি, ঢাকায় জরুরি অবতরণ, মৃত রোগী

Tuesday, October 20 2026, 1:00 pm
Bangladesh | মাঝ আকাশে এয়ার অ্যাম্বুল্যান্সের দরজা খুলে বিপত্তি, ঢাকায় জরুরি অবতরণ, মৃত রোগী
highlightKey Highlights

আগরতলা থেকে কলকাতায় ফেরার পথে মাঝ আকাশে দরজা খুলে বিপত্তিতে পড়ল একটি এয়ার অ্যাম্বুল্যান্স।


আগরতলা থেকে কলকাতায় ফেরার পথে বিপত্তিতে পড়ল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। রবিবার দুপুরে বাংলাদেশের আকাশে এই ঘটনা ঘটেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মহম্মদ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। রোগীকে দ্রুত ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, মৃত রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। মাঝ আকাশে ঠিক কী কারণে দরজা খুলে গেল, তা এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File