Bangladesh | একের পর এক পোশাক কারখানা বন্ধের হুমকি, ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি!

Key Highlightsন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ-সহ নয় দফা দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘাত চলেছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ-সহ নয় দফা দাবিতে গত কয়েক দিন ধরে বাংলাদেশে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘাত চলেছে। এই পরিস্থিতিতে মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) শনিবার হুঁশিয়ারি দিয়েছে, শ্রমিকেরা কাজে না ফিরলে রবিবার থেকে তারা কারখানা বন্ধ করার পথে হাঁটবে। বৃহস্পতিবার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের জেরে ২০০-র বেশি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি মোকাবিলায় এ দিন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে ১৫ নভেম্বর থেকে মালিকরা চাইলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী 'কাজ নেই, মজুরি নেই' নীতিতে তাঁদের কারখানাগুলি বন্ধ করে দিতে পারবে। ফলে ফের কাজ হারাতে পারেন হাজার হাজার পোশাক শ্রমিক।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশি নিরাপত্তা


