Bangladesh | জ্বালানি নেই, বিয়েবাড়ির আলোসজ্জায় কাটছাঁট, বাংলাদেশে ১ ঘণ্টা কমছে অফিসটাইম!

Saturday, April 4 2026, 4:23 am
Bangladesh | জ্বালানি নেই, বিয়েবাড়ির আলোসজ্জায় কাটছাঁট, বাংলাদেশে ১ ঘণ্টা কমছে অফিসটাইম!
highlightKey Highlights

জ্বালানি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপাতত ৭ ঘণ্টা, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ হবে সমস্ত দফতরে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী। তার জেরে সারা বিশ্ব জ্বালানি সংকটে ভুগছে। ইরানের হুঁশিয়ারিতে হরমুজ় বন্ধের প্রভাব পড়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্থান সহ এশিয়ার একাধিক দেশে। বৃহস্পতিবার বাংলাদেশের ক্যাবিনেটের জানিয়েছে, ৫ এপ্রিল থেকে সমস্ত সরকারি বেসরকারি অফিসের কাজের সময় ১ ঘণ্টা কমানো হবে। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি সকাল ৯টা থেকে বেলা ৩টে পর্যন্ত খোলা থাকবে। শপিং কমপ্লেক্স, বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকান সবকিছুই সন্ধে ৬ টার পর বন্ধ থাকবে। বিয়েবাড়ি অনুষ্ঠানের আলোকসজ্জায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File