Bangladesh | বিশেষ মহড়া চলাকালীন ‘মেড ইন চায়না’র ট্যাঙ্ক বিস্ফোরণ, বাংলাদেশে নিহত ২ জওয়ান
Wednesday, September 9 2026, 5:28 pm

Key Highlightsবিশেষ মহড়া চলাকালীন একটি ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই ট্যাঙ্কটি ‘মেড ইন চায়না’র।
মহড়ার সময় বাংলাদেশের সেনাবাহিনীতে দুর্ঘটনা। ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় চিনের তৈরি ‘টাইপ ৫৯’ ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। এই ঘটনায় দুই বাংলাদেশী জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চট্টগ্রামে হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মহড়া চলছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চিনের তৈরি টাইপ ৫৯ ট্যাঙ্ক থেকে গোলা ছুড়তেই প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে দুই জওয়ানের দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ
- চীন
- বিস্ফোরণ
- জওয়ান
- সেনাবাহিনী
- মৃত্যু


