Bangladesh | কাতারে গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নান!

Monday, October 19 2026, 2:40 pm
Bangladesh | কাতারে গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নান!
highlightKey Highlights

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, অবসরপ্রাপ্ত ওই বায়ুসেনা প্রধানের হিসাব বহির্ভূত আয়ের সন্ধান পাওয়া গিয়েছে।


দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনাপ্রধান শেখ আবদুল হান্নান। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, গত ১৫ অক্টোবর তাঁকে আটক করে কাতারের কর্তৃপক্ষ। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত ওই বায়ুসেনা প্রধান আয়ের উৎসের বাইরে ৩.২৮ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। ছয়টি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৭.৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি। তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও ১ কোটি ৯১ লক্ষ টাকার অবৈধ সম্পদ এবং ৩২টি অ্যাকাউন্টে ১ কোটি ১৮ লক্ষ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। কানাডা ও দুবাইতেও টাকা পাচারের প্রমাণ মিলেছে হান্নানের বিরুদ্ধে। শেখ হাসিনার জমানায় বাংলাদেশের বায়ুসেনা প্রধান ছিলেন তিনি। এবার কাতারে গ্রেপ্তারির পর এবার তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে তারেক সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File