Bangladesh | ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন বঙ্গবন্ধু! মুছছে হাদীর নাম, বিরোধ ডাকসুর

Thursday, October 1 2026, 4:22 am
Bangladesh | ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন বঙ্গবন্ধু! মুছছে হাদীর নাম, বিরোধ ডাকসুর
highlightKey Highlights

বুধবার দুপুর থেকেই হাদির নাম মুছে ফের বঙ্গবন্ধুর নাম লেখার কাজ শুরু হয়েছে হলে। যদিও এই কাজের তীব্র প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন।


গতবছর বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের মূল ফটকের নাম বদলে ‘শহিদ ওসমান হাদি হল’ ব্যানার লাগিয়ে দেয় একদল পড়ুয়া। এবার বদলের বাংলাদেশে সসম্মানে ফিরছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নামেই রাখা হচ্ছে ওই হলের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন জানিয়েছেন, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে অনুমতি দেননি। ফলে ওই নাম বৈধ নয়। বুধবার দুপুর থেকেই হাদির নাম মুছে ফের বঙ্গবন্ধুর নাম লেখার কাজ শুরু হয়েছে। এই কাজের তীব্র বিরোধ ডাকসুর কথায়, জুলাই গণ-অভ্যুত্থানের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম শেখ মুজিবুর রহমানের নামে থাকাটা তাঁদের দাবির সঙ্গে মানানসই নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File