Bangladesh | ঢাকা–নড়াইল–পাবনায় ছড়াচ্ছে হিংসার আগুন, হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ!
Sunday, November 22 2026, 4:31 am

Key Highlightsশুক্রবার নড়াইলের কালিয়া উপজেলার একটি গ্রামে ভয়াবহ হামলা, লুটপাট ও বাড়িতে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল।
ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ। গত কয়েক দিন ধরে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বৃহস্পতিবার বাংলাদেশের বৃশালিখা এলাকায় প্রাক্তন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বিএনপির স্থানীয় নেতাদের উপস্থিতিতে তাদের একদল কর্মী–সমর্থক নড়াইলের বেন্দারচর গ্রাম-সহ আশপাশের কয়েকটি এলাকায় শতাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। শনিবার পাবনায় দিনভর আওয়ামি লিগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষ চলে। শনিবার দুপুরে ঢাকার বেসরকারি টিভি চ্যানেল ‘বৈশাখী টেলিভিশনে’র অফিসে শাসকদলের অনুগামী একদল লোকের হামলা চালানোর অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকা–সহ গোটা দেশে ছড়িয়ে পড়েছে হিংসার আগুন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ঢাকা
- controversy
- তারেক রহমান


