Bangladesh | হাসিনা কাঁটায় বিদ্ধ ঢাকা, দিল্লির কাছেই জ্বালানি সরবরাহের অনুরোধ প্রধানমন্ত্রী তারেকের

Thursday, August 6 2026, 6:02 pm
Bangladesh | হাসিনা কাঁটায় বিদ্ধ ঢাকা, দিল্লির কাছেই জ্বালানি সরবরাহের অনুরোধ প্রধানমন্ত্রী তারেকের
highlightKey Highlights

বাংলাদেশি মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান পাইপলাইন দিয়ে বাংলাদেশে ডিজেল আসে। জ্বালানির চাহিদা বিবেচনায় সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে দিল্লির কাছে।


দেশত্যাগের দু’বছর পূর্তিতে দিল্লি থেকে বাংলদেশের জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মুখ খোলায় ঢাকা বিবৃতি দেয়, “হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে পাত্তা দিচ্ছে না ভারত।” কটাক্ষের পর ফের দিল্লির দরবারে বাংলাদেশ সরকার। সূত্রের খবর, বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠক শেষে বাংলাদেশি মন্ত্রী জানান, ভারতের সঙ্গে জোড়া পাইপলাইন দিয়ে বাংলাদেশে ডিজেল আসে। জ্বালানির চাহিদা বিবেচনায় সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে দিল্লির কাছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File