WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Bangladesh | নির্বাচনের দুদিন আগেই বাংলাদেশে হিন্দু খুন, অশান্ত পদ্মাপাড়
Tuesday, February 10 2026, 2:36 pm

Key Highlightsভোটের আগে আরও এক হিন্দু ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম সুষেণচন্দ্র সরকার (৬২)। তাঁর বাড়ি ময়মনসিংহে।
১২ই ফেব্রুয়ারি ওপার বাংলায় সাধারণ নির্বাচন। নির্বাচনের দুদিন আগেই ফের সংখ্যালঘু খুন বাংলাদেশে। সোমবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বগার বাজার চৌরাস্তায়। মৃতের নাম সুষেণচন্দ্র সরকার (৬২)। চৌরাস্তায় তাঁর চালের ব্যবসা রয়েছে। গতকাল রাতে তিনি বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে দোকানে পৌঁছয় বাড়ির লোকজন। দোকানের ভেতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে দোকানের ভিতর লুকিয়ে রেখে গিয়েছে। এই ঘটনায় মৌলবাদী সংগঠনগুলির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- হিন্দু ধর্ম


