Bangladesh | হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করেছিলেন, রহস্যজনকভাবে মিলল প্রাক্তন এয়ারফোর্স অফিসারের দেহ!

Thursday, October 29 2026, 2:46 pm
Bangladesh | হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করেছিলেন, রহস্যজনকভাবে মিলল প্রাক্তন এয়ারফোর্স অফিসারের দেহ!
highlightKey Highlights

চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশ ফেরার কথা হাসিনার। ঠিক তার আগেই বাংলাদেশ এয়ারফোর্সের প্রাক্তন অফিসারের দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়েছিলেন, সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নেমে বায়ুসেনার বিমানে ওঠার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। দীর্ঘ দুই বছর পর চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশ ফেরার কথা ঘোষণা করেছেন শেখ হাসিনা। ঠিক তার আগেই বাংলাদেশ এয়ারফোর্সের প্রাক্তন অফিসারের দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। ২৮ অক্টোবর ঢাকার তুরাগ নদী থেকে বাংলাদেশ এয়ারফোর্সের প্রাক্তন অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তৌসিফ সৌরির মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, হাসিনার দেশ ছাড়ার ভিডিয়ো রেকর্ড করেছিলেন তিনি। এরপরই তাঁকে বাধ্য করা হয় অবসর গ্রহণ করতে। পরিবারের অভিযোগ, ভিডিও ভাইরাল হওয়ার পর সৌরিকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল, কোনও দুর্ঘটনা নয়, তাঁকে খুন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File