Bangladesh | আচমকা দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা প্রধান! নজরে শেখ হাসিনার প্রত্যাবর্তন?
Tuesday, October 27 2026, 8:36 am

Key Highlightsকূটনৈতিক আবহে আচমকা দিল্লি সফরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই-এর মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ সারওয়ার ফরিদ!
মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে মাথায়, তবু আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কূটনৈতিক আবহে আচমকা দিল্লি সফরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই-এর মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ সারওয়ার ফরিদ! রবিবার বিকালে এয়ার ইন্ডিয়ার বিমানের দিল্লি পৌঁছান এনএসআইয়ের মহাপরিচালক। সঙ্গে ছিলেন আরও এক উচ্চপদস্থ কর্তা। বৈঠকে উভয় দেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হতে পারে। একাংশের ধারণা, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও কথা হতে পারে উভয় দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে। উল্লেখ্য, রবিবারই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফের বলেছেন, হাসিনাকে তাঁর ইচ্ছানুযায়ী দেশে ফিরতে দেওয়া হবে না। আসামি হিসাবেই তাঁকে বাংলাদেশ সরকারের হাতে প্রত্যর্পণ করতে হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- শেখ হাসিনা
- ঢাকা
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- দিল্লী
- দিল্লি সরকার


