Bangladesh | আওয়ামি লিগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, নড়াইলে ২০০ বাড়িতে আগুন!

Saturday, November 21 2026, 12:37 pm
Bangladesh | আওয়ামি লিগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, নড়াইলে ২০০ বাড়িতে আগুন!
highlightKey Highlights

আওয়ামি লিগের বিক্ষোভ ও পালটা সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।


আওয়ামি লিগের বিক্ষোভ ও পালটা সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। নড়াইলে সংখ্যালঘু পরিবার ও আওয়ামি লিগের কর্মীদের প্রায় ২০০ বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও মিলছে। বুধবার নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় দুই নেতা নিহত হওয়ার ‘প্রতিশোধে’ শুক্রবার রাতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির বাড়িতেও ভাঙচুর চলেছে। এদিকে নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণার পর গোপালগঞ্জ ও ঢাকাসহ নানা স্থানে সক্রিয় হয়েছে আওয়ামি লিগ। থানা ও হাসপাতালে হামলা, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগের মাঝে পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে বিপুল সেনা মোতায়েন করেছে সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File