Bangladesh-India | বাংলাদেশে ফিরলো বিএনপি সরকার, তারেক রহমানকে 'উষ্ণ অভিনন্দন' প্রধানমন্ত্রী মোদির!
Friday, February 13 2026, 1:45 pm

Key Highlightsশুক্রবার নির্বাচন জয়ের পর এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়ার পাশাপাশি হবু প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিএনপির জয়ের পর শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছিলেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এই বিরাট জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’ আরও একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’ ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেন মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন তারেক।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- ভারত-বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- ভারত


