Bangladesh Election | বাংলাদেশে শেষ ভোট গ্রহণ, ৪ মৃত্যুতে ছন্দপতন, কার দখলে যাবে ঢাকার মসনদ?

Thursday, February 12 2026, 1:28 pm
Bangladesh Election | বাংলাদেশে শেষ ভোট গ্রহণ, ৪ মৃত্যুতে ছন্দপতন, কার দখলে যাবে ঢাকার মসনদ?
highlightKey Highlights

দুপুর ২টো পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।


পদ্মাপাড়ের বাংলাদেশে ভোটার যবনিকা পতন। ৩০০টি আসনের মধ্যে এ দিন ভোট নেওয়া হয়েছে ২৯৯টি আসনে। বৃহস্পতিবার সকাল ৭.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত চলেছে ভোটগ্রহণ পর্ব। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। কিশোরগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও সরাইলে ভোট পরবর্তী দাঙ্গার জেরে মৃত্যু হয়েছে ৪ জনের। শুরু হয়েছে ভোট গণনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File