Bangladesh-India | ভারতের সাথে একমঞ্চে নববর্ষ পালন করতে চায় বাংলাদেশ! ইচ্ছেপ্রকাশ নয়া প্রধানমন্ত্রী তারেকের
Tuesday, April 21 2026, 5:29 pm

Key Highlightsআগামী বছর ভারত-বাংলাদেশকে এক মঞ্চে এনে নববর্ষ উদযাপনের কথা ভাবছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, আগামী বছর ভারত এবং বাংলাদেশকে এক মঞ্চে এনে নববর্ষ উদযাপনে আগ্রহী তারেক রহমান। এদিন একটি সাংবাদিক বৈঠকে জাহেদ বলেন, “১৪ এপ্রিল শুধু আমাদের নববর্ষ নয়, মায়ানমার, কম্বোডিয়া, ভারতের মতো প্রতিবেশী দেশগুলিতেও নববর্ষ উদযাপিত হয়। আগামী বছর প্রতিবেশী দেশগুলিকে একমঞ্চে এনে এই উৎসব উদযাপন করা যায় কি না, তা খতিয়ে দেখব। প্রতিবেশী দেশগুলির সাংস্কৃতিক প্রতিনিধিরা আমাদের দেশে আসবেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলব। আমাদের প্রতিনিধিরাও তাঁদের দেশে যাবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- তারেক রহমান
- নববর্ষ


