Banga Samman | ভাষা দিবসের দিন অনন্য সন্মান, বঙ্গবিভূষণ-বঙ্গভূষণ পেলেন ইমন-অদিতি মুন্সীরা
Saturday, February 21 2026, 2:03 pm

Key Highlightsগানের জগতে বিশেষ অবদান রাখার জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'বঙ্গবিভূষণ' পেলেন ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।
ভাষা দিবসের দিন বঙ্গ সম্মান প্রাপকদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানের জগতে বিশেষ অবদান রাখার জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'বঙ্গবিভূষণ' পেলেন ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। বঙ্গবিভূষণ পাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন অনন্ত মহারাজ, শিবাজী চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী গণেশ চন্দ্র হালুই এবং বিশিষ্ট কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সী, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল, কলেন্দ্র নাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি ও নাজমুল হকসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
- Related topics -
- বিনোদন
- বঙ্গবিভূষণ
- পরমব্রত চট্টোপাধ্যায়
- বাবুল সুপ্রিয়
- গায়ক


