Bama Kali Dance | চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা, শান্তিপুরের দুই বামা কালী নাচের জায়গা বদল কতৃপক্ষের
Sunday, October 25 2026, 4:22 pm

Key Highlightsদর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শান্তিপুরের চর জাজিরার বামা কালীর নৃত্যের স্থান পরিবর্তন করে মন্দির সংলগ্ন একটি খেলার মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শান্তিপুরের দুই বামা কালী জগৎবিখ্যাত। ছোট বামা কালীর নিরঞ্জনের নৃত্য এখন শুধু শান্তিপুর নয়, দেশ-বিদেশেও ব্যাপক জনপ্রিয়। এতদিন চার রাস্তার মোড়ে রাস্তায় এই নৃত্য পরিবেশিত হত। তবে চোরবাগানের ঘটনার পর থেকে তৎপর প্রশাসন। ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়া বা অন্য কোনও দুর্ঘটনার আশঙ্কা থাকায় এবার শান্তিপুরের চর জাজিরার বামা কালীর নৃত্যের স্থান পরিবর্তন করে মন্দির সংলগ্ন একটি খেলার মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি থাকা তিনটি খেলার মাঠকে কাজে লাগিয়ে ভিড় সামলানো ও নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বামা কালী মাতার সভাপতি সুখেন্দু চৌধুরী বলেন, “এখন তো প্রচুর লোক আসছেন। তাই মানুষের ভিড় হচ্ছে। যেখানে নৃত্য প্রদর্শন করা হয় সেইখানে এত মানুষের ভিড় হয়। তাই প্রশাসনের সহযোগিতায় এবার খেলার মাঠে হবে।”
- Related topics -
- পুজো ও উৎসব
- কালীপূজা
- নদীয়া
- পশ্চিমবঙ্গ


