Balurghat Strong Room CCTV Issue | বালুরঘাট কলেজের স্ট্রং রুমে চলছেনা সিসিটিভি! চার বিধানসভার EVM ঘিরে বিতর্ক

Wednesday, April 29 2026, 4:55 pm
Balurghat Strong Room CCTV Issue | বালুরঘাট কলেজের স্ট্রং রুমে চলছেনা সিসিটিভি! চার বিধানসভার EVM ঘিরে বিতর্ক
highlightKey Highlights

অভিযোগ, গতকাল রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত বালুরঘাট বিধানসভার স্ট্রং রুমের সামনের ক্যামেরাগুলি কাজ করেনি।


দ্বিতীয় দফা ভোটগ্রহণের শেষে বিতর্ক। অভিযোগ, মঙ্গলবার রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত বালুরঘাট বিধানসভার স্ট্রং রুমের সামনের ক্যামেরাগুলি কাজ করেনি। উল্লেখ্য, বালুরঘাট কলেজে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর এই চার বিধানসভার স্ট্রং রুম রয়েছে। এই ঘটনায় জেলা শাসকের লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ পেয়েই সন্ধ্যায় বালুরঘাট কলেজের স্ট্রং রুম পরিদর্শন করেন জেলা শাসক বালা সুব্রমানিয়ান টি সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতে ঝড়-বৃষ্টি-বজ্রপাতের জেরে ক্যামেরাগুলি সাময়িকভাবে বিকল হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File