Balochistan | দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীনতার দিন ঘোষণা বালোচিস্তানের, বৃহত্তম অংশ খোয়াতে চলেছে পাকিস্তান!

Key Highlightsদীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে তৈরি হতে চলেছে স্বাধীন বালোচিস্তান।
দেশের বৃহত্তম অংশ খোয়াতে চলেছে পাকিস্তান। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে তৈরি হতে চলেছে স্বাধীন বালোচিস্তান। সম্প্রতি এই মর্মে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে আগামী ১১ আগস্ট দিনটিকে বালোচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বালোচ জনগণকে বিশেষ এই দিনটি উদযাপনের আর্জি জানানো হয়েছে। স্বাধীন বালোচিস্তানকে সমর্থনের আর্জিও জানানো হয়েছে বিশ্বের কাছে। এই প্রসঙ্গে বালোচ লিবারেশন আর্মির নেতা মির ইয়ার বালচ বলেন, আগামী ১১ আগস্ট বালোচিস্তানের সকল নাগরিককে নিজের বাড়িতে পতাকা উত্তোলনের আর্জি জানানো হয়েছে। এছাড়া পাড়া-মহল্লা, বাজার, দোকানপাট এবং জনবহুল স্থানগুলোতে রিপাবলিক অফ বালোচিস্তানের পতাকা উত্তোলন করা হবে। বালোচ নেতা আরও বলেন, এখন থেকে প্রতি বছর ১১ আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হবে। এমনকী বিদেশে যেসব বালোচরা বসবাস করেন তাঁদের কাছেও আর্জি জানানো হয়েছে এই দিনটিকে উদযাপনের জন্য।
- Related topics -
- আন্তর্জাতিক
- বালোচিস্তান
- পাকিস্তান


