Sona Pappu |ইডির হাতে গ্রেফতার বালিগঞ্জের ‘ত্রাস’ সোনা পাপ্পু! চলে প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!
Monday, May 18 2026, 4:45 pm

Key Highlightsইডির হাতে গ্রেফতার বালিগঞ্জের ‘ত্রাস’সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার।
ইডির হাতে গ্রেফতার বালিগঞ্জের ‘ত্রাস’সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। গত ফেব্রুয়ারি মাসে এলাকা দখলকে কেন্দ্র করে তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোড। সেই সময় গুলিও চলেছিল বলে দাবি করেন এলাকার বাসিন্দারা। সেই সময়েই নাম উঠে আসে সোনা পাপ্পুর। জমি দখল, বেআইনি নির্মাণের অভিযোগও উঠে সোনা পাপ্পুর বিরুদ্ধে। এরপরেই তদন্তে নামে ইডি। কিন্তু প্রায় সাড়ে তিন মাস ধরে লুকোচুরি খেলার পর, প্রায় ছ’বার হাজিরা এড়িয়ে এদিন নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হন সোনা পাপ্পু। প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের গ্রেফতার করা হয়েছে তাঁকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- গ্রেফতার


